কুমিল্লায় যুবক হত্যা : আটক ২ দিনের রিমান্ডে
কুমিল্লার মুরাদনগরের কাজিয়াতল গ্রামে মাইকে ডাকাত ঘোষণা দিয়ে শামসুদ্দিন মনির (২৯) নামের এক যুবককে হাত-পা- চোখ বেঁধে ও পায়ের রগ কেটে হত্যার অভিযোগে আটক আবদুর রশিদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফাহাদ চৌধুরী এ রিমান্ড মঞ্জুর করেন।
জানা যায়, গত ১৪ জুলাই মঙ্গলবার ভোরে কাজিয়াতল গ্রামের ময়নাল হোসনের বাড়িতে ডাকাত সন্দেহে একই গ্রামের শামসুদ্দিন মনিরকে আটক করে মাইকে ডাকাত ঘোষণা দিয়ে প্রকাশ্যে নির্যাতন চালিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়। পরে হত্যার চিত্র ফেসবুক ও ইন্টারনেটে ছড়িয়ে দেয়া হয়।
এদিকে, ছেলে হত্যার ঘটনায় নিহতের বাবা মোসলেম উদ্দিন বাদী হয়ে ঘটনার দিন সন্ধ্যায় গৃহকর্তা ময়নাল হোসেন, আবদুল কুদ্দুস, মসজিদের ঈমাম আবুল হাছান, শরীফুল আলম ডালিম, রুহুল আমিন মো. শরীফ ও নজরুল ইসলামকে এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা আরো ১০/১৫ জনের বিরুদ্ধে মুরাদনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
মামলার পর পুলিশ মসজিদের ইমাম আবুল হাছানকে (২৮) তার নিজ বাড়ি বাঞ্ছারামপুর উপজেলার চরলহনিয়া গ্রাম থেকে গ্রেফতার করে। মসজিদের ঈমামের স্বীকারোক্তির ভিত্তিতে গত ২৫ জুলাই রাতে গৃহকর্ত্রী নাছিমা আক্তারকে আটক করে ডিবি পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির উপ-পরিদর্শক (এসআই) শাহ কামাল আকন্দ জাগো নিউজকে জানান, ইতোমধ্যে আটক মসজিদের ঈমাম ও গৃহকর্ত্রী নাছিমার স্বীকোরোক্তির ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত থাকায় একই গ্রামের আবদুর রশিদকে গত ৩ আগস্ট রাতে আটক করা হয়েছিল। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে ডিবির অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
কামাল উদ্দিন/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বেগুনের পোকাসহ বেগুনি তৈরি, চুয়াডাঙ্গায় ভোজন বিলাস রেস্তোরাঁকে জরিমানা
- ২ ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি: পানিসম্পদ মন্ত্রী
- ৩ সিলেটে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধের ঘোষণা পাম্প মালিকদের
- ৪ মাদারীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার জেরে বিএনপি নেতার ঘরে আগুন
- ৫ অনুমতি ছাড়া পুকুরের মাটি কাটায় লাখ টাকা জরিমানা