বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ছোট্ট ইনছানের
প্রতীকী ছবি
রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাড়ে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাতে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বড়লক্ষ্মীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম ইসমাইল হাসান ইনছান। সে ওই এলাকার সুজন হোসেনের ছেলে। জমজ দুই ভাইয়ের মধ্যে বড় ছিল।
বাবা সুজন হোসেন জানান, রাতে ঘরের মধ্যে খেলছিল ইনছান। এ সময় মাল্টিপ্লাগ নিচে পড়ে গিয়ে ভেঙে যায়। তখন ইনছান ওই মাল্টিপ্লাগ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রুবেলুর রহমান/এমএমজেড/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৮ মাসের কাজ ৪ বছরেও শেষ করতে পারেনি গণপূর্ত বিভাগ, দুর্ভোগে রোগীরা
- ২ ফেনীর জহিরিয়া মসজিদে মাসব্যাপী ইফতার করেন হাজারো রোজাদার
- ৩ বগুড়ায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল-ছাত্রদলের ৯ নেতাকে বহিষ্কার
- ৪ ভিজিএফ কার্ড বিএনপি-জামায়াতকে ভাগ করে দিলো প্রশাসন
- ৫ নিলামে পাগলা মসজিদের গরু কিনে এক বছরেও টাকা দেননি বিএনপি নেতা