ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ২
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার বিকেলে সদর উপজেলার নাটাই (দক্ষিণ) ইউনিয়নের বিলকেন্দাই গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের মধ্যে মলাই মিয়া (৪৫) নামে একজন সোমবার রাতে এবং আবদুর রউফ (৭৫) নামে আরেকজন মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিলকেন্দাই গ্রামের মাস্টার বাড়ি ও খন্দকার বাড়ির মধ্যে বিরোধ চলছিল। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র সেই বিরোধ আরও চরম আকার ধারণ করে। এর জের ধরে সোমবার বিকেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের অন্তত ২০ আহত হন। এছাড়া সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের মধ্যে মলাই মিয়া নামে একজন সোমবার রাতে ঢাকায় নেয়ার পথে এবং আবদুর রউফ মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আজিজুল সঞ্চয়/আরএআর/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রূপপুর প্রকল্প দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে ভূমিকা রাখবে
- ২ ভবদহ জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই: এমপি গোলাম রসুল
- ৩ দুই লিটার নয়, ২০০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল
- ৪ ১৬ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ৫ উৎপাদন খরচের চেয়ে কমছে ডিমের দাম, রাজশাহীতে বন্ধ হচ্ছে ছোট খামার