একসঙ্গে জন্ম একসঙ্গেই মৃত্যু দুই ভাইয়ের
ফাইল ছবি
চাঁদপুরের কচুয়ায় খেলতে গিয়ে ডোবার পানিতে পড়ে যমজ দুই ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার কাদলা ইউনিয়নের বড়ইগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে- ওই গ্রামের আবুল খায়েরের ছেলে রফিকুল ইসলাম (৬) ও সফিকুল ইসলাম (৬)।
স্থানীয় ইউপি সদস্য মো. ফারুক হোসেন জানান, জমজ দুই ভাই রফিক ও সফিক দুপুরে বাড়ির পার্শ্ববর্তী বড়ইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অন্যান্য শিশুদের সঙ্গে খেলা করছিল। একপর্যায়ে বিদ্যালয়ের পার্শ্ববর্তী ডোবায় তারা পড়ে যায়। পরে খোঁজাখুঁজি করে বাড়ির লোকজন তাদের ডোবায় ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। একই সঙ্গে জমজ দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ইকরাম চৌধুরী/আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই
- ২ সৌদি আরবে মিসাইল হামলায় যুবক নিহত, কিশোরগঞ্জের বাড়িতে শোকের মাতম
- ৩ চাঁপাইনবাবগঞ্জে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলা, বৃদ্ধ নিহত
- ৪ সিলেটে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে ১০ যুবক আটক
- ৫ জেলগেটে আওয়ামী লীগ নেতাকে ফুলের মালা পরিয়ে বরণ বিএনপির এমপির