যমুনায় নৌকাডুবিতে নিখোঁজ ১২, জীবিত উদ্ধার ১৬
জামালপুরের দেওয়ানগঞ্জে ভিজিএফের চাল নিয়ে ফেরার পথে যমুনা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত ১২ জন।
বুধবার রাত ৯টার দিকে উপজেলার ফুটানিবাজার ঘাট থেকে যমুনা নদীর মাঝে চর হলকা হাওড়াবাড়ী যাওয়ার পথে টিনের চরের কাছে পৌঁছালে মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়।
দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মইনুল ইসলাম জানান, চুকাইবাড়ী ইউনিয়ন থেকে ভিজিএফ চাল নিয়ে যাওয়ার সময় মাঝ নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। স্থানীয়রা ও ফায়ার সার্ভিস ১৬ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। নৌকাটিতে অন্তত ২৮ জন যাত্রী ছিল।
দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল জানান, বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে। আগামীকাল সকালে নিখোঁজদের সন্ধানে আবার উদ্ধার অভিযান শুরু হবে।
আসমাউল আসিফ/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৮ মাসের কাজ ৪ বছরেও শেষ করতে পারেনি গণপূর্ত বিভাগ, দুর্ভোগে রোগীরা
- ২ ফেনীর জহিরিয়া মসজিদে মাসব্যাপী ইফতার করেন হাজারো রোজাদার
- ৩ বগুড়ায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল-ছাত্রদলের ৯ নেতাকে বহিষ্কার
- ৪ ভিজিএফ কার্ড বিএনপি-জামায়াতকে ভাগ করে দিলো প্রশাসন
- ৫ নিলামে পাগলা মসজিদের গরু কিনে এক বছরেও টাকা দেননি বিএনপি নেতা