যমুনায় নৌকাডুবিতে নিখোঁজদের সন্ধান মেলেনি, চলছে অভিযান
ফাইল ছবি
জামালপুরের দেওয়ানগঞ্জে ভিজিএফের চাল নিয়ে ফেরার পথে যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় এখনও নিখোঁজদের সন্ধান মেলেনি। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত ১২ জন। নিখোঁজদের সন্ধানে বৃহস্পতিবার ভোর থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ফের উদ্ধার অভিযান শুরু করেছেন।
এর আগে বুধবার রাত ৯টার দিকে ফুটানী বাজার ঘাট থেকে যমুনা নদীর মাঝে চর হলকা হাওড়াবাড়ী এলাকায় যাওয়ার পথে টিনের চরের কাছে মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ১৬ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। নৌকাটিতে অন্তত ২৮ জন যাত্রী ছিল।
সকালে দেওয়ানগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মইনুল ইসলাম জানান, চুকাইবাড়ী ইউনিয়ন থেকে ভিজিএফের চাল নিয়ে যাওয়ার সময় গতকাল রাত ৯টার দিকে মাঝ নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। বৈরি আবহাওয়ার কারণে রাত ১টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়। আজ বৃহস্পতিবার ভোর থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজদের সন্ধানে আবার উদ্ধার অভিযান শুরু করেছে।
আসমাউল আসিফ/আরএআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৮ মাসের কাজ ৪ বছরেও শেষ করতে পারেনি গণপূর্ত বিভাগ, দুর্ভোগে রোগীরা
- ২ ফেনীর জহিরিয়া মসজিদে মাসব্যাপী ইফতার করেন হাজারো রোজাদার
- ৩ বগুড়ায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল-ছাত্রদলের ৯ নেতাকে বহিষ্কার
- ৪ ভিজিএফ কার্ড বিএনপি-জামায়াতকে ভাগ করে দিলো প্রশাসন
- ৫ নিলামে পাগলা মসজিদের গরু কিনে এক বছরেও টাকা দেননি বিএনপি নেতা