টাঙ্গাইলে ডেঙ্গুতে যুবকের মৃত্যু
টাঙ্গাইলের মির্জাপুরে ডেঙ্গু রোগে আক্রান্ত কাজল মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাত ১০টার দিকে কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কাজল মিয়া উপজেলার উয়ার্শী ইউনিয়নের খৈলসিন্দুর গ্রামের মো. আলম মিয়ার ছেলে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, কাজল মিয়া গত ৪ আগস্ট (রোববার) জ্বর নিয়ে কুমুদিনী হাসপাতালে আসলে রক্তের পরীক্ষা করে ডেঙ্গু শনাক্ত করা হয়। পরে তিনি চিকিৎসকের পরামর্শে কুমুদিনী হাসপাতালে ভর্তি হন। বুধবার সন্ধার পর তার রক্ত বমি হচ্ছিল। একপর্যায়ে তার প্লাটিলেট কমতে থাকে। রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
এরশাদ মিঞা/আরএআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নওগাঁয় পরিত্যক্ত আ’লীগ কার্যালয়ে হঠাৎ ভেসে উঠলো ৭ই মার্চের ভাষণ
- ২ টাঙ্গাইলে নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
- ৩ অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী
- ৪ হঠাৎ হাসপাতালে গিয়ে ১৬ ডাক্তারের মধ্যে ৮ জনকে পেলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৫ সুনামগঞ্জে মেছোবাঘ ধরে শিকল বন্দি করলো স্থানীয়রা