ঈদের দিনে ডেঙ্গুতে ছেলেকে হারিয়ে পাগলপ্রায় বাবা-মা
নারায়ণগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অভিজিৎ সাহা (১১) নামের আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
মৃত অভিজিৎ সাহা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়ার মন্টু সাহা ও পদ্মা সাহা দম্পতির ছেলে। অভিজিৎ শহরের চাষাঢ়ার মাউন্টেন স্কুলে লেখাপড়া করতো।
অভিজিৎ সাহার পরিবার জানায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার রাত থেকে ঢাকার গেন্ডারিয়ার ধূপখোলার আজগর আলী হাসপাতালে ভর্তি ছিল অভিজিৎ।
রোববার রাতে অভিজিৎ সাহার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। সোমবার সকালে তার মৃত্যু হয়। অভিজিৎ সাহার মৃত্যুতে তার পরিবারে চলছে শোকের মাতম। ছোট ছেলেকে হারিয়ে পাগলপ্রায় তার বাবা-মা।
মো. শাহাদাত হোসেন/এএম/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পরিত্যক্ত আ’লীগ কার্যালয়ে হঠাৎ ভেজে উঠলো ৭ মার্চের ভাষণ
- ২ টাঙ্গাইলে নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
- ৩ অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী
- ৪ হঠাৎ হাসপাতালে গিয়ে ১৬ ডাক্তারের মধ্যে ৮ জনকে পেলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৫ সুনামগঞ্জে মেছোবাঘ ধরে শিকল বন্দি করলো স্থানীয়রা