ডেঙ্গু আক্রান্ত বাবাকে দেখতে এসে ডেঙ্গুতেই শিক্ষিকার মৃত্যু
কুমিল্লার হোমনা উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফাতেমা আক্তার সোনিয়া (২৬) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। মৃত ফাতেমা আক্তার উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং হোমনা সদরের সরকার বাড়ির মাস্টার মো. মোকবল হোসেনের মেয়ে।
রোববার ভোরে রাজধানীর আনোয়ার খান মডেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফাতেমার বাবা মাস্টার মো. মোকবল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মোকবল হোসেন বলেন, বেশ কয়েকদিন ধরে আমি ডেঙ্গুতে অসুস্থ থাকায় মেয়ে ফাতেমা ঢাকায় অবস্থান করছিল। পরবর্তীতে ফাতেমাও ডেঙ্গু রোগে আক্রান্ত হলে তাকে আনোয়ার খান মডেল হাসপাতালে ভর্তি করা হয়। রোববার ভোর ৪টার দিকে মারা যায় ফাতেমা। কিন্তু আমি এখনো হাসপাতালে ভর্তি রয়েছি।
ব্যক্তিগত জীবনে ফাতেমা অবিবাহিত ছিলেন। রোববার বাদ আসর হোমনা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
কামাল/এএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পরিত্যক্ত আ’লীগ কার্যালয়ে হঠাৎ বেজে উঠলো ৭ মার্চের ভাষণ
- ২ টাঙ্গাইলে নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
- ৩ অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী
- ৪ হঠাৎ হাসপাতালে গিয়ে ১৬ ডাক্তারের মধ্যে ৮ জনকে পেলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৫ সুনামগঞ্জে মেছোবাঘ ধরে শিকল বন্দি করলো স্থানীয়রা