কুখ্যাত মাদক ব্যবসায়ী কুট্টি গ্রেফতার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কুখ্যাত মাদক ব্যবসায়ী ও ডজনখানেক মামলার আসামি আনোয়ার হোসেন কুট্টিকে (৩৬) গ্রেফতার করেছে র্যাব-১১-এর সদস্যরা।
দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিয়ে মাদক কারবার চালিয়ে আসছিল কুট্টি। তাকে গ্রেফতারে ইতোপূর্বে বিভিন্ন স্থানে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছে র্যাব। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুর ২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার আজিবপুরস্থ কোনাপাড়া রেললাইন থেকে কুট্টিকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার বিকেলে কুট্টিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী।
পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কুট্টি জানিয়েছে প্রায় ১৫ বছর ধরে মাদক কারবারে জড়িত। সোনারগাঁ থানার নানাকি এলাকায় তার একটি গোপন বাড়ি রয়েছে। সেখানে অবৈধ মাদকদ্রব্য মজুত রাখে। তার দেয়া তথ্যের ভিত্তিতে গোপন বাড়িতে তল্লাশি করে ২০০ পিস ইয়াবা ও দুই রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে কুট্টি আরও জানিয়েছে প্রথম দিকে হেরোইন বিক্রি করলেও পরে পাইকারি ইয়াবা বিক্রি করতো। কক্সবাজার থেকে ইয়াবার চালান এনে সিদ্ধিরগঞ্জ ও আশপাশের এলাকায় খুচরা মাদক বিক্রেতাদের সরবরাহ করতো। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় খুনসহ আটটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশ সুপার মো. জসিম উদ্দীন।
হোসেন চিশতী সিপলু/এএম/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী
- ২ বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
- ৩ দাঁড়িপাল্লার পক্ষে ত্রিপুরা চাকমা মারমা সম্প্রদায়ের লোকজনের মিছিল
- ৪ একটি গোষ্ঠী ইসলামের নামে আমেরিকান আদর্শ প্রতিষ্ঠার পাঁয়তার করছে
- ৫ জাতীয় পার্টি অলরেডি মৃত, ১২ তারিখ হবে তাদের ‘জানাজা’: হাসনাত আবদুল্লাহ