ভায়রার আঘাতে ভায়রা নিহত
হবিগঞ্জের মাধবপুরে এক ভায়রার আঘাতে আরেক ভায়রা নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সোমবার সকালে উপজেলার নয়াপাড়া চা বাগানের বস্তিতে এ ঘটনা ঘটে।
মাধবপুর থানার ওসি কেএম আজমিরুজ্জামান জানান, চা শ্রমিক সুজিত র্যালি (৫৫) এবং তার ভায়রা হেলাল র্যালির (৫৫) মাঝে পারিবারিক বিরোধ ছিল। সোমবার সকাল ৮টার দিকে এ নিয়ে তাদের মাঝে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে হেলাল র্যালি তার ভায়রা সুজিত র্যালিকে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। তবে এ ঘটনায় এখনও মামলা হয়নি।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে