বাংলাদেশকে এগিয়ে নিতে একজন মানুষকে দরকার
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, এদেশে ষড়যন্ত্র চলে এবং চলছে। সামনে এটা আরও ব্যাপক আকার ধারণ করবে।
শুক্রবার নারায়ণগঞ্জ শহরের ২নং রেল গেট এলাকার গোল চত্বরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাতীয় শোক দিবস উপলক্ষে লাগানো ব্যানারে বঙ্গবন্ধুর ছবি দেখিয়ে শামীম ওসমান বলেন, এটা শোকের মাস। জাতির জনক বঙ্গবন্ধুর চোখ আমাদের দিকে তাকিয়ে আছে। আমাদের জাতির পিতা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। যেখানে যার যার ধর্ম সে সে পালন করবে এবং প্রতিটা ধর্মকে সবাই সম্মান করবে। আমরা তাঁর ও শেখ হাসিনার কর্মী হিসেবে বিশ্বাস করি যারা ধর্মকে ভালোবাসে তারাই প্রকৃত ভালো মানুষ, সে যে ধর্মেরই হোক না কেন।
তিনি আরও বলেন, আমি সবার কাছে আশীর্বাদ ও দোয়া চাই। আমাদের এ স্বপ্নের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি মানুষকে দরকার। আর তিনি হলেন জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি সবার কাছে অনুরোধ করি, আজকে কৃষ্ণের জন্মবার্ষিকীতে আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। আমি দোয়া করি মহান সৃষ্টিকর্তা যেন তাঁকে র্দীঘায়ু দেন, এ দেশের মানুষের সেবা করার সুযোগ করে দেন এবং জাতির জনকের স্বপ্নের বাংলাদেশ যেন সারাবিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়ায়।
অনুষ্ঠানে ব্যবসায়ী নেতা প্রবীর সাহা, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ কুমার দাস, সাধারণ সম্পাদক উত্তম সাহা, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল ইসলাম, কাউন্সিলর শফিউদ্দিন প্রধান, সাংবাদিক উত্তম সাহা, সৌমিক কর, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মহানগর শাখার সভাপতি লিটন পাল, রঞ্জিত মন্ডল, নাগবাড়ি সাধু মহাশয় আশ্রমের সভাপতি তারাপদ আচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।
শাহাদাত হোসেন/আরএআর/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী
- ২ বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
- ৩ দাঁড়িপাল্লার পক্ষে ত্রিপুরা চাকমা মারমা সম্প্রদায়ের লোকজনের মিছিল
- ৪ একটি গোষ্ঠী ইসলামের নামে আমেরিকান আদর্শ প্রতিষ্ঠার পাঁয়তার করছে
- ৫ জাতীয় পার্টি অলরেডি মৃত, ১২ তারিখ হবে তাদের ‘জানাজা’: হাসনাত আবদুল্লাহ