নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে যুবক খুন
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সোলেমান হোসেন অপু (২৮) নামে এক যুবক খুন হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে শহরের তাঁতীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সোলেমান হোসেন অপু বাবুরাইল এলাকার আজিজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া রমজান মিয়ার ছেলে।
পরিবারের লোকজন জানান, অপু বাবুরাইল এলাকার কাশেম ডেকোরেটরে বৈদ্যুতিক মিস্ত্রির কাজ করত। শুক্রবার রাতে বাসা থেকে বের হয়ে তাঁতীপাড়ায় যায় সে। এ সময় অজ্ঞাত পরিচয় কে বা কারা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে মৃত্যু হয় তার।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কী কারণে কে বা কারা অপুকে ছুরিকাঘাত করে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের সদস্যরা কোনো ক্লু জানাতে পারেননি। এ বিষয়ে তদন্ত চলছে।
মো. শাহাদাত হোসেন/এমএমজেড
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী
- ২ বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
- ৩ দাঁড়িপাল্লার পক্ষে ত্রিপুরা চাকমা মারমা সম্প্রদায়ের লোকজনের মিছিল
- ৪ একটি গোষ্ঠী ইসলামের নামে আমেরিকান আদর্শ প্রতিষ্ঠার পাঁয়তার করছে
- ৫ জাতীয় পার্টি অলরেডি মৃত, ১২ তারিখ হবে তাদের ‘জানাজা’: হাসনাত আবদুল্লাহ