নিখোঁজ দুই শিশুর মরদেহ মিলল পুকুরে
হবিগঞ্জের বানিয়াচংয়ে নিখোঁজের ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের বল্লবপুর গ্রামের বাড়ির পার্শ্ববর্তী পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা।
নিহরা হচ্ছে- ওই গ্রামের সাইফুল মিয়ার ছেলে সালমান মিয়া (৬) ও তার চাচাতো ভাই তোফাজ্জল মিয়ার ছেলে তায়েব মিয়া (৫)।
বড়ইউড়ি ইউপির মেম্বার মনিরুজ্জামান মনু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার বিকেল থেকে ওই দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আত্মীয় স্বজনের বাড়িসহ আশপাশের এলাকাগুলোতেও তাদের খুঁজে না পাওয়ায় মাইকিং করা হয়। তাতেও সন্ধান পাওয়া যায়নি। অবশেষে আজ (মঙ্গলবার) সকালে বাড়ির পাশের পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে পরিবারের সদস্যরা উদ্ধার করেন। এ ঘটনায় ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে