ডেঙ্গুতে আরও এক যুবকের মৃত্যু
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তানভীর ইসলাম শেখ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তার বাড়ি সাতক্ষীরার তালা উপজেলা সদরের খাজরা এলাকায়। বাবার নাম সরফুদ্দীন শেখ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তালা জনসেবা ক্লিনিকের পরিচালক মধুসূদন জানান, গত বুধবার ঢাকার হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে তানভির শেখের প্যানক্রাইসিস রোগের জন্য অস্ত্রপচার করা হয়। এর পরদিন বৃহস্পতিবার তার শরীরে ডেঙ্গুর জীবাণু ধরা পড়ে। এরপর থেকে আরও অসুস্থ হয়ে পড়েন তিনি। সোমবার রাতে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতাল কর্তৃপক্ষ জাগো নিউজকে জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন তানভীর। স্বজনরা রাতেই তার মরদেহ হাসপাতাল থেকে গ্রামের বাড়িতে দাফনের উদ্দেশ্যে নিয়ে গেছেন।
আকরামুল ইসলাম/এমএমজেড/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তেল নিতে গিয়ে পাম্পের কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত
- ২ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ৩ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৪ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৫ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব