পুলিশ সদস্যকে কোপালো ‘পাগল’
প্রতীকী ছবি
রাজশাহীতে এক পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করেছে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। মঙ্গলবার বিকেলে নগর পুলিশের ট্রাফিক বিভাগের দফতরের সামনে এ ঘটনা ঘটে। আহত কনস্টেবল জয়রাম কুমারকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়েছে।
পুলিশের দাবি, হামলাকারী ব্যক্তি মানসিক ভারসাম্যহীন।
রাজশাহী নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জয়রাম কুমার নগরীর কাশিয়াডাঙ্গা পুলিশ চেকপোস্টে দায়িত্বপালন করছিলেন। কাগজপত্রহীন জব্দকৃত একটি মোটরসাইকেল রাখতে বিকেলে ট্রাফিক পুলিশের দফতরে এসেছিলেন তিনি। মোটরসাইকেল রেখে বেরিয়ে যাওয়ার সময় পেছন থেকে অজ্ঞাত এক ব্যক্তি তাকে কুপিয়ে পালিয়ে যান। এ সময় তার কাছে থাকা হেলমেটও ছিনিয়ে নিয়ে যান ওই ব্যক্তি। আহত ওই পুলিশ সদস্যকে রামেক হাসপাতালে নেয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আক্রমণকারী মানসিক ভারসাম্যহীন। তাকে ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। ওই ব্যক্তিকে আটক করা গেলে প্রকৃত ঘটনা জানা যাবে।
এ ঘটনায় আইনত ব্যবস্থা নেয়ার কথাও জানান মহানগর পুলিশের এই মুখপাত্র।
ফেরদৌস/এমবিআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পরিত্যক্ত আ’লীগ কার্যালয়ে হঠাৎ বেজে উঠলো ৭ মার্চের ভাষণ
- ২ টাঙ্গাইলে নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
- ৩ অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী
- ৪ হঠাৎ হাসপাতালে গিয়ে ১৬ ডাক্তারের মধ্যে ৮ জনকে পেলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৫ সুনামগঞ্জে মেছোবাঘ ধরে শিকল বন্দি করলো স্থানীয়রা