ক্লিনিকে নার্সের রহস্যজনক মৃত্যু
পাবনায় সুমি খাতুন (২২) নামে এক নার্সের রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি শহরের শালগাড়িয়া মহল্লার সানরাইজ ক্লিনিক অ্যান্ড হসপিটালে কর্মরত ছিলেন। বুধবার সকালে ক্লিনিকের একটি কক্ষে কর্মচারিরা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ক্লিনিকের আয়া ও গেটম্যানকে আটক করেছে পুলিশ।
নিহত সুমি খাতুন আতাইকুলা থানার লক্ষ্মীপুর গ্রামের সৈকত আলীর মেয়ে। তিনি বিগত কয়েক বছর সানরাইজ ক্লিনিক অ্যান্ড হসপিটালে নার্স হিসেবে কর্মরত ছিলেন।
পাবনা সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) উৎপল জানান, নিহত নার্সের গলায় দাগ দেখা গেছে। তবে দাগটি কিসের তাৎক্ষণিকভাবে বলা সম্ভব না। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে।
পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রাতে ডিউটিরত অবস্থায় তিনি মারা যান। এটি হত্যা না আত্মহত্যা তা খুঁজে বের করতে তদন্ত করছে পুলিশ।
আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পরিত্যক্ত আ’লীগ কার্যালয়ে হঠাৎ ভেজে উঠলো ৭ মার্চের ভাষণ
- ২ টাঙ্গাইলে নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
- ৩ অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী
- ৪ হঠাৎ হাসপাতালে গিয়ে ১৬ ডাক্তারের মধ্যে ৮ জনকে পেলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৫ সুনামগঞ্জে মেছোবাঘ ধরে শিকল বন্দি করলো স্থানীয়রা