‘নিজের ইচ্ছায় গলায় দড়ি দিলাম, স্বামীকে দোষ দিও না’
ঝিনাইদহের কালীগঞ্জে চিরকুট লিখে নীলা খাতুন (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চাপালী কুঠিপাড়ার ভাড়াবাড়িতে ওই গৃহবধূ আত্মহত্যা করে।
নিহত নীলা খাতুন উপজেলার চেউনিয়া গ্রামের শামিরুল ইসলামের স্ত্রী। তার স্বামী কালীগঞ্জ শহরের একটি হোটেলে কাজ করেন। তাদের নিলয়-নীরব নামের দেড় বছরের যমজ ছেলে ও ৬ বছরের শামীমা নামে একটি মেয়ে রয়েছে।
নিহত গৃহবধূর দুলাভাই নয়ন হোসেন বলেন, রাতে খবর পেয়ে চাপালী আসি। এসে দেখি নীলা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আসার পর নীলার মেয়ে শামীমা আমাকে দুটি কাগজ ধরিয়ে দেয়। শামীমা আমাকে জানায়, দুপুরের দিকে তার মা এই কাগজে লিখেছে। নীলা আত্মহত্যা করার সময় পাশের ঘরেই তার স্বামী শুয়ে ছিল। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে তিনি কিছু জানেন না।
চিরকুটে লেখা আছে, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি নিজের ইচ্ছায় গলায় দড়ি দিলাম। কেউ আমার স্বামীকে দোষ দিও না। মা তোমরা কেউ বাদী হয়ও না। এটা আমার অনুরোধ রইল। নীলা।’
কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুচ আলী জানান, গৃহবধূ নীলা আত্মহত্যা করেছেন। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠিয়েছে।
আব্দুল্লাহ আল মাসুদ/আরএআর/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পরিত্যক্ত আ’লীগ কার্যালয়ে হঠাৎ ভেজে উঠলো ৭ মার্চের ভাষণ
- ২ টাঙ্গাইলে নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
- ৩ অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী
- ৪ হঠাৎ হাসপাতালে গিয়ে ১৬ ডাক্তারের মধ্যে ৮ জনকে পেলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৫ সুনামগঞ্জে মেছোবাঘ ধরে শিকল বন্দি করলো স্থানীয়রা