শ্রীপুরে ২ জনের ঝুলন্ত লাশ উদ্ধার
ফাইল ছবি
গাজীপুরের শ্রীপুর উপজেলায় প্রবাসী ও এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে পৌর এলাকার কেওয়া পূর্বখন্ড গ্রামের প্রবাসী মোবারক হোসেন (৩৫) ঘরের ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন।
খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশের এসআই নয়ন ভূইয়া মৃত মোবারকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠান।
মৃত মোবারক ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার লামুক্তা গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। তিনি পৌর শহরের কেওয়া পূর্বখন্ড গ্রামের রফিক উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন এবং কাতার প্রবাসী ছিলেন।
এদিকে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের লোহাইবাজার এলাকার ব্যবসায়ী আমিনুল ইসলাম (৩২) সিলিং ফ্যানের সঙ্গে ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
মৃত আমিনুল ইসলাম নরসিংদীর শিবপুর থানার সৈয়দনগর গ্রামের ডা. করিম ভূইয়ার ছেলে। পরিবার নিয়ে ওই এলাকার আফাজ মোক্তারের বাড়িতে ভাড়া থাকতেন তিনি।
শ্রীপুর থানা পুলিশের ওসি লিয়াকত আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা উভয়ে অভিমান করে আত্মহত্যা করেছেন।
শিহাব খান/এএম/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে