চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দরের বালিয়াদিঘী ২ নম্বর গেটের কাছে ভারতীয় পণ্য বোঝাই ট্রাক ও বাংলাদেশি ট্রাকের সংঘর্ষে এক পথচারী নিহত হয়েছেন। রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী পূর্বপাড়া গ্রামের মৃত সফর আলীর ছেলে পাতানুর (৫৫)।
শিবগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গাজী মোয়াজ্জেম হোসেন জানান, রোববার সকাল ১০টার দিকে ভারতীয় পণ্য বোঝাই একটি ট্রাক সোনাসজিদ স্থল বন্দরে প্রবেশের সময় বালিয়াদিঘী ২ নম্বর গেটের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাংলাদেশি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই পথচারী পাতানুর নিহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভারতীয় ট্রাক চালককে আটক করেছে।
এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গোমতীর চরে যুবকদের সঙ্গে কৃষিমন্ত্রীর ইফতার
- ২ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ৩ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৪ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৫ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে