স্বামীকে কুপিয়ে মেরে ফেললেন স্ত্রী
ঠাকুরগাঁওয়ে শরিফুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি স্ত্রীর হাতে খুন হয়েছেন। সোমবার ভোররাতে সদর উপজেলার বড় বালিয়া ইউনিয়নের বগুলা পাড়ায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্ত্রী মালেকা বেগমকে (২৭) আটক করেছে পুলিশ।
নিহত শরিফুল ইসলাম ওই ইউনিয়নের কুমারপুর গ্রামের নকিবর রহমানের ছেলে। অপরদিকে মালেকা বেগমও একই ইউনিয়নের মজিবর রহমানের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শরিফুল ইসলামের সঙ্গে তার তৃতীয় স্ত্রী মালেকার দীর্ঘদিন ধরেই পারিবারিক দ্বন্দ্ব চলছিল। এরপর সেই দ্বন্দ্বের অবসান হলে রোববার রাতে লুকিয়ে মালেকার বাসায় যান শরিফুল। কেন লুকিয়ে গেলেন এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ফের ঝগড়া হয়। এর এক পর্যায়ে মালেকা স্বামী শরিফুলকে বাসিলা নামে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কোপ দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে সকালে মালেকাকে আটক করে পুলিশ।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) চিত্ত রঞ্জন রায় জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এমএমজেড/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পরিত্যক্ত আ’লীগ কার্যালয়ে হঠাৎ বেজে উঠলো ৭ মার্চের ভাষণ
- ২ টাঙ্গাইলে নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
- ৩ অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী
- ৪ হঠাৎ হাসপাতালে গিয়ে ১৬ ডাক্তারের মধ্যে ৮ জনকে পেলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৫ সুনামগঞ্জে মেছোবাঘ ধরে শিকল বন্দি করলো স্থানীয়রা