ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জয় বাংলা চত্বরে ভিসির কুশপুত্তলিকা দাহ

জেলা প্রতিনিধি | গোপালগঞ্জ | প্রকাশিত: ০৩:০৪ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৯

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নাসির উদ্দিনের কুশপুত্তলিকা দাহ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

আন্দোলনের নবম দিন শুক্রবার বেলা ১১টার দিকে ক্যাম্পাসের জয় বাংলা চত্বরে এ কুশপুত্তলিকা দাহ করা হয়। এসময় ভিসি অপসারণের একদফা দাবিতে নানা স্লোগান দিতে থাকেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, শুক্রবার বিকেল ৫টায় ভিসিকে লাল কার্ড প্রদর্শন করা হবে এবং রাত ৮টায় মশাল মিছিল বের করা হবে।

তারা আরও জানান, ভিসি পদত্যাগ বা অপসারণ হলেই কেবল তারা আন্দোলন থেকে সরে দাঁড়াবেন। অন্যথায় আন্দোলন অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ও ক্যাম্পাস সাংবাদিক ফাতেমা-তুজ-জিনিয়াকে সাময়িক বহিষ্কারের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে জিনিয়ার বহিষ্কারাদেশ তুলে নেয়াসহ আরও কয়েকটি দাবি কর্তৃপক্ষ মেনে নিলেও ভিসির পদত্যাগের দাবিতে ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অন্দোলন অব্যাহত রাখেন শিক্ষার্থীরা।

এমএএস/এমকেএইচ