লাকড়ি ভেবে সাপের লেজে হাত, দংশনে নারীর মৃত্যু
নওগাঁর পোরশায় সাপের দংশনে শাহিনুর বেগম (২৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে উপজেলার ছাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
শাহিনুর বেগম ওই গ্রামের আমিনুল ইসলামের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে শাহিনুর রান্নার জন্য বাড়ির পাশে খড়ির (লাকড়ি) ঘরে খড়ি নিতে যান। খড়ি নেয়ার সময় একটি সাপের গায়ে তার হাত পড়ে। এ সময় সাপটি সঙ্গে সঙ্গে তার হাতে দংশন করে। পরে তার চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পড়ুন : সাপ সংক্রান্ত আরও খবর
আব্বাস আলী/এমবিআর/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা
- ২ ঈদ ঘিরে দম ফেলার ফুরসত পাচ্ছেন না ভৈরবের লক্ষাধিক জুতার কারিগর
- ৩ পুলিশ সদস্যদের জুয়া খেলা-নারীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য ভাইরাল, তদন্ত কমিটি
- ৪ দুদিনের বৃষ্টিতে প্রাণ ফিরেছে চা বাগান-বোরো ফসলে
- ৫ সিলেটে রামদা ঠেকিয়ে ব্যবসায়ীর দুই লাখ টাকা ছিনতাই