বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় সাড়ে ৮ হাজার টাকা জরিমানা
ভারত থেকে আমদানি বন্ধ হয়ে যাওয়ার খবরে সারাদেশের মতো কুমিল্লায়ও বেড়েছে পেঁয়াজের দাম। নগরীসহ জেলার বিভিন্ন বাজারে চড়া মূল্যে পেঁয়াজ বিক্রি করছে দোকানিরা। পেঁয়াজের মূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে ইতোমধ্যে মাঠে নেমেছে কুমিল্লা জেলা প্রশাসন।
বুধবার দুপুরে নগরীর রাজগঞ্জ ও চকবাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিনটি দোকান থেকে সাড়ে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জানা যায়, কয়েক দিন ধরে নগরীর বিভিন্ন বাজারে ৮০ থেকে ১২০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। নগরীর রানীর দিঘীরপাড় এলাকার বাসিন্দা আরমান বলেন, নিউমার্কেট এলাকা থেকে ১২০ টাকা ধরে পেঁয়াজ কিনেছি। মাত্র তিনদিন আগেও যে পেঁয়াজের দাম ৬০ টাকা ছিল। মাত্র দুদিনের ব্যবধানে দাম দ্বিগুণ বেড়েছে। মুনাফালোভী ব্যবসায়ীদের কারণে পেঁয়াজের দাম এখন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে।
পেঁয়াজের মূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে কুমিল্লার জেলা প্রশাসক মো. আবুল ফজল মীরের নির্দেশে বুধবার দুপুরে নগরীর রাজগঞ্জ ও চকবাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ হাসান জানান, অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় নগরীর রাজগঞ্জ বাজারের তিন দোকানির কাছ থেকে ভোক্তা অধিকার আইনে সাড়ে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া অন্য দোকানিদের সতর্ক করা হয়েছে। পেঁয়াজের উচ্চমূল্য নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে।
কামাল উদ্দিন/আরএআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ছিনতাইকারীর ধাক্কায় ছিটকে পড়লেন অটোরিকশার চালক, গাড়িচাপায় গেল প্রাণ
- ২ যশোরে ভেজাল মবিল তৈরি, কারখানা মালিকের লাখ টাকা জরিমানা
- ৩ মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করে প্রাণ গেলো বাবার
- ৪ সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই
- ৫ সৌদি আরবে মিসাইল হামলায় যুবক নিহত, কিশোরগঞ্জের বাড়িতে শোকের মাতম