সুনামগঞ্জে চিতাবাঘের বাচ্চা আটক
সুনামগঞ্জের তাহিরপুরে সীমান্ত থেকে একটি চিতাবাঘের বাচ্চা আটক করা হয়েছে। শনিবার সকালে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চিলাবাজার এলাকা থেকে চিতাবাঘের বাচ্চাটি আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বিজিবি সূত্রে জানা গেছে, চাঁনপুর বিওপির টহল দল নিয়মিত দায়িত্ব পালনকালে স্থানীয়দের কাছ থেকে জানতে পারে-
একটি চিতাবাঘের বাচ্চা উত্তর শ্রীপুর ইউনিয়নের চিলাবাজার এলাকায় সীমান্তের ওপার থেকে পথ হারিয়ে লোকালয়ে এসেছে। পরে তারা সেখানে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় চিতাবাঘের বাচ্চাটিকে আটক করতে সক্ষম হয়।
২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মো. মাকসুদুল আলম জানান, চিতাবাঘের বাচ্চাটি পথ হারিয়ে বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়ে। বনবিভাগের মাধ্যমে মেঘালয় পাহাড়ে চিতাবাঘের বাচ্চাটিকে অবমুক্ত করার প্রক্রিয়া চলছে।
মোসাইদ রাহাত/এমবিআর/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে