দিনাজপুরে পিস্তলসহ গ্রেফতার ২
দিনাজপুরের পার্বতীপুরে বিদেশি পিস্তলসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-১৩। সোমবার ভোরে উপজেলার রেলওয়ে এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, পার্বতীপুর উপজেলার মোজাফফর নগর গ্রামের মৃত মতিলাল দাসের ছেলে রতন দাস (৩৬) ও বাবুপাড়া এলাকার আতিয়ার রহমান তালুকদারে ছেলে লিটন ওরফে ন্যাশন্যাল লিটন (৩৫)।
র্যাব সূত্রে জানা যায়, র্যাব-১৩ এর নীলফামারী ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন বাংলা মদ বিক্রির দোকানে অভিযান চালায়। এ সময় মদের দোকানের ম্যানেজার রতন দাসের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল উদ্ধার করে র্যাব।
পরে তার দেয়া তথ্যানুয়ায়ী এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পার্বতীপুরের বেলাইচন্ডি এলাকা থেকে লিটন ওরফে ন্যাশন্যাল লিটনকে (৩৫) গ্রেফতার করা হয়। পরে র্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের ডিএডি নুরুল ইসলাম বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন।
অপর আরেক আসামি মৃত বিলাস বাঁশফোড়ের ছেলে রংলাল বাঁশফোড় (৪২) পলাতক রয়েছে বলে পার্বতীপুর রেলওয়ে থানার উপ-পরির্দশক আব্দুস সালাম জানিয়েছেন।
এমদাদুল হক মিলন/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ উঠতে না পেরে ট্রেনে পাথর নিক্ষেপ যাত্রীর, ভাঙলো জানালার গ্লাস
- ২ উঁচু গাছে ডাল কাটতে উঠে অজ্ঞান যুবক, উদ্ধার করলো ফায়ার সার্ভিস
- ৩ খুব শিগগির উপজেলা-পৌরসভায় নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
- ৪ বিয়ের প্রলোভনে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিক গ্রেফতার
- ৫ কিশোরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব, ৪ হাজার হেক্টর বোরো ধান ক্ষতিগ্রস্ত