স্ত্রীকে নির্যাতনের পর মাথা ন্যাড়া করে দিলেন স্বামী
জয়পুরহাটে স্ত্রীকে (২৫) নির্যাতনের পর মাথা ন্যাড়া করে দিয়েছেন স্বামী বাবলু মিয়া (৩৫)। সোমবার সকালে সদর উপজেলার শালগ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুপুরে বাবলুকে আটক করে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত জামাল মিয়ার ছেলে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, স্ত্রীকে দীর্ঘদিন ধরে নির্যাতন করে আসছিল বাবলু। সোমবার সকালে ভাতের মধ্যে চুল পাওয়ায় স্ত্রীকে মারধর করার একপর্যায়ে হাত-পা বেঁধে তার মাথা ন্যাড়া করে দেয় সে।
পরে খবর পেয়ে গ্রাম পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পুলিশ বাবলুকে আটক করে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা করেছেন স্ত্রী। এর আগেও বাবলুর দুই স্ত্রী ছিল বলে জানান তিনি।
রাশেদুজ্জামান/এমএমজেড/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে জামায়াত প্রার্থীর এজেন্ট নিখোঁজ
- ২ ময়মনসিংহে অধিকাংশ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী
- ৩ দুই লাখ টাকাসহ জামায়াত নেতা আটক, প্রার্থীর দাবি পরিকল্পিত
- ৪ নগদ টাকা বিতরণ নিয়ে বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ
- ৫ ঝালকাঠিতে প্রস্তুতি সম্পন্ন, ২৩৭ কেন্দ্রে যাচ্ছে ব্যালট-সরঞ্জাম