প্রেমিক-প্রেমিকা উধাও, ধরা খেলো প্রেমিকের ভাই
পটুয়াখালীর বাউফলে প্রেমিক-প্রেমিকা উধাও হওয়ার ঘটনায় প্রেমিকের বড় ভাই মজিদ আকনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার বাউফল পৌরসভার তিন নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাউফল পৌরসভার দুই নস্বর ওয়ার্ডের নজরুল ইসলামের মেয়ের সঙ্গে তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রশিদ আকনের ছেলে অহিদুল ইসলামের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। পারিবারিকভাবে এ সম্পর্ক মেনে না নেয়ায় ৩ অক্টোবর তারা পালিয়ে যায়। ওইদিন অহিদুলের বড় ভাই মজিদ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। গতকাল সোমবার সকালে প্রেমিকার ভাই মাহামুদ হাসান থানায় একটি অপহরণ মামলা করেন। ওই মামলার আসামি ছিলেন মজিদ।
প্রেমিকের বড় ভাই মজিদ বলেন, ওই মেয়ের সঙ্গে প্রেম করতে গিয়ে আমার অগচরে ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা নিতো অহিদুল। ওই টাকা মেয়ের পিছনে খরচ করত। বার বার নিষেধ করা সত্ত্বেও সে কথা শুনে নাই। মেয়েকে অপহরণ করা হয়নি। মেয়ে নিজের ইচ্ছাই আমার ভাইয়ের সঙ্গে পালিয়েছে। ছেলে এবং মেয়ে উভয়ই মেয়ের পক্ষের লোকজনের কাছে আছে বলে দাবি করেন তিনি।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, মামলায় অভিযোগের প্রেক্ষিতে আসামি মজিদকে গ্রেফতার করা হয়েছে।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/জেএইচ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝড়ে ঘাটে বাঁধা নৌকার দড়ি ছিঁড়ে মালিকের মৃত্যু, নিখোঁজ ১
- ২ মধ্যপ্রাচ্যে হতাহত বাংলাদেশিদের ক্ষতিপূরণ আদায়ে পদক্ষেপ নেওয়া হয়েছে
- ৩ পুনঃখননের উদ্যোগে আবারো আশা জাগাচ্ছে মৃতপ্রায় ‘জিয়া খাল’
- ৪ কক্সবাজারে জমছে ঈদ বাজার, নিম্ন আয়ের পরিবারের দীর্ঘশ্বাস
- ৫ মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক