৭ স্বর্ণের বারসহ যুবক ধরা
কুষ্টিয়ায় জে আর পরিবহনের একটি বাস থেকে সাতটি স্বর্ণের বারসহ রিপন (৩০) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। বুধবার ভোররাত ৫টার দিকে মিরপুর উপজেলার আমলা সদরপুর ইউনিয়নের কাতলামারি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক রিপন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার খোরশেদ আলমের ছেলে। সকাল ৮টার দিকে কুষ্টিয়ার ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মো. রফিকুল আলম এ তথ্য জানান।
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জে আর পরিবহনের বাসে করে স্বর্ণের বার মেহেরপুরে পাচার হবে বলে খবর আসে। এ খবরের ভিত্তিতে বাসটি থামিয়ে সন্দেহভাজন রিপন নামে ওই যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে সাতটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক রিপনের বিরুদ্ধে মিরপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।
আল-মামুন সাগর/আরএআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে