হিলিতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু
প্রতীকী ছবি
দিনাজপুরের হাকিমপুর হিলি রেললাইনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় হিলি রেলস্টেশনের ৩৩৯ নম্বর পিলার সংলগ্ন এলাকার নোয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পার্বতীপুর রেলওয়ের উপ-পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র সাহা জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান ট্রেনে কাটা পড়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত তাদের কোন পরিচয় পাওয়া যায়নি। তাদের বয়স আনুমানিক ২৪ এবং ২৬ব ছর হবে। এরা রেললাইন ধরে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে হেটে যাওয়ার সময় ঢাকাগামী দ্রুতযান ট্রেনে কাটা পড়ে।
পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধারে তৎপরতা অব্যাহত আছে। প্রচণ্ড বৃষ্টির কারণে এখন পর্যন্ত তাদের পরিচয় জানা সম্ভব হয়নি।
এমদাদুল হক মিলন/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ উঠতে না পেরে ট্রেনে পাথর নিক্ষেপ যাত্রীর, ভাঙলো জানালার গ্লাস
- ২ উঁচু গাছে ডাল কাটতে উঠে অজ্ঞান যুবক, উদ্ধার করলো ফায়ার সার্ভিস
- ৩ খুব শিগগির উপজেলা-পৌরসভায় নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
- ৪ বিয়ের প্রলোভনে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিক গ্রেফতার
- ৫ কিশোরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব, ৪ হাজার হেক্টর বোরো ধান ক্ষতিগ্রস্ত