দৌলতপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
কুষ্টিয়ার দৌলতপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া ভাঙ্গাপাড়া ও প্রাগপুর কামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, পাকুড়িয়া ভাঙ্গাপাড়া এলাকার আলী হোসেনের ৩ বছর বয়সী শিশু সুমন খেলা করার সময় বাড়ির পার্শ্ববর্তী জলাশয়ে ডুবে মারা গেলে এলাকাবাসী তার ভাসমান মরদেহ উদ্ধার করে। অপরদিকে প্রাগপুর কামারপাড়ার আব্দুস ছাত্তারের ছেলে স্বাধীন (৬) সোমবার দুপুরে বাড়ির পার্শ্ববর্তী মাথা ভাঙ্গা নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায়। মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে তার মরদেহ ভাসমান অবস্থায় নদীর পাড় থেকে উদ্ধার করা হয়।
আল-মামুন সাগর/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, মোটরসাইকেল ভাঙচুর
- ২ সাড়ে চার ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় লঞ্চ চলাচল স্বাভাবিক
- ৩ যমুনা সেতুতে একদিনে টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা
- ৪ দিনাজপুরে লাচ্ছা সেমাই কিনলেই লটারি অফার, রয়েছে বাইক জেতার সুযোগ
- ৫ মায়ের সঙ্গে ঝগড়ার বলি নুজাইফা, হত্যার পর গাছে ঝুলিয়ে রাখলেন চাচি