ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় মাদক ব্যবসায়ীদের হামলায় এসআই আহত

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৮:০৮ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৫

কুমিল্লায় মাদক ব্যবসায়ীদের হামলায় এসআই মো. মনিরুজ্জামান গুরুতর আহত হয়েছেন। এ সময় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাতে জেলার বুড়িচং উপজেলার পাঁচড়া রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।

এদিকে আহত এসআই মনিরুজ্জামানকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বড় ধরনের মাদকের চালান আসছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাত সাড়ে ৩টার দিকে জেলার বুড়িচং উপজেলার ভারত সীমান্তবর্তী পাঁচড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ীরা টের পেয়ে দেশিয় অস্ত্রশস্ত্র দিয়ে বুড়িচং থানার এসআই মনিরুজ্জামানের উপর হামলা চালায়। মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত মনিরুজ্জামানকে উদ্ধার করে এবং লিটন খান ও শাহেন শাহ নামে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাহসহ আটক করে। পরে এসআই মনিরুজ্জামানকে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুড়িচং থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে এবং অপর মাদক ব্যবসায়ীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কামাল উদ্দিন/এসএস/পিআর