নিজের ভোটও পাননি ইউপি সদস্য প্রার্থী
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সাধারণ সদস্য পদে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মাহমুদ আলম নামের এক প্রার্থী কোনো ভোট পাননি। নিজের ভোটটিও বাক্সে পড়েনি তার।
সোমবার রাতে (১৪ অক্টোবর) জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বেসরকারি ফল ঘোষণাকালে মাহমুদ আলম (মোরগ প্রতীক) কোনো ভোট পাননি বলে ঘোষণা দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান।
৭নং ওয়ার্ডে সাতজন প্রার্থী ইউপি সদস্য পদে অংশ নেন। ফলাফলে দেখা যায়, আবদুল ওয়াব (ভ্যানগাড়ি) ২৮৫ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিক উদ্দিন (টিউবওয়েল) পান ২৩৬ ভোট।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, মাহমুদ আলম ৭নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে একজন বৈধ প্রার্থী ছিলেন। তবে তিনি একটি ভোটও পাননি। কেন তিনি কোনো ভোট পাননি সেটা আমি জানি না।
স্থানীয় সমাজকর্মী মাসুক মিয়া বলেন, প্রার্থী মাহমুদ আলম নিজের, তার এজেন্টের ও পরিবারের কারো ভোট পাননি; এটা হাস্যকর। দীর্ঘ ১৬ বছর পর নির্বাচন হয়েছে। নির্বাচনে এক প্রার্থী কোনো ভোট পাননি, এটা স্মরণীয় হয়ে থাকবে।
এএম/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ২ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে
- ৩ ডিজেল সংকটে সেচ পাচ্ছেন না হাওরের চাষিরা, বোরো ফলন নিয়ে শঙ্কা
- ৪ মাদকের ব্যাপারে কোনো আপস করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব
- ৫ কম শিক্ষিতদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটিতে রাখার সুযোগ নেই