এবার কুড়িগ্রাম থেকে হাত-পা ও মাথা উদ্ধার
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ডোবা থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দুই হাত, এক পা ও মাথা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার চাকিরপাশা ইউনিয়নের নাককাটি বাজারের পশ্চিমে একটি ডোবা থেকে দেহের অংশগুলো উদ্ধার করা হয়।
রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সকালে নাককাটি বাজার এলাকায় প্রকট দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা ডোবায় ভাসমান অবস্থায় মানুষের অর্ধগলিত খণ্ডিত দেহাংশ দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ সেগুলো উদ্ধার করে।
ঘটনাস্থলে উপস্থিত কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম বলেন, আমরা মরদেহের মূল শরীর ছাড়া মাথা, দুই হাত ও একটি পা উদ্ধার করেছি। এগুলোর পাশে একটি ব্যাগ ও কাপড় পাওয়া গেছে। গতকাল ময়মনসিংহে লাগেজের ভেতর থেকে উদ্ধার হওয়া ব্যক্তির দেহখণ্ডের সঙ্গে কুড়িগ্রামে গত দুই দিনে উদ্ধার হওয়া অঙ্গগুলোর যোগসূত্র রয়েছে কি-না তা খতিয়ে দেখছি।
এর আগে গতকাল সকালে কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পশ্চিম কল্যাণ গ্রাম থেকে মানুষের দেহ বিচ্ছিন্ন একটি পা উদ্ধার করে পুলিশ।
নাজমুল হোসাইন/আরএআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ২ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৩ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৪ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে
- ৫ ডিজেল সংকটে সেচ পাচ্ছেন না হাওরের চাষিরা, বোরো ফলন নিয়ে শঙ্কা