সেই বিপ্লব চন্দ্রের দুলাভাই ও চাচাতো ভাই নিখোঁজ
ফাইল ছবি
ভোলার বোরহানউদ্দিনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ম্যাসেঞ্জারে মহানবীকে (সা.) কটূক্তির অভিযোগে অভিযুক্ত সেই বিপ্লব চন্দ্রের দুলাভাই বিধান মজুমদার ও চাচাতো ভাই সাগর নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় নিখোঁজ বিধানের বাবা বিনয় মজুমদার মঙ্গলবার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিখোঁজ বিধান ভোলার লালমোহন উপজেলার গজারিয়া এলাকার বাসিন্দা ও চরফ্যাশন উপজেলার দুলারহাট বাজারের স্বর্ণ ব্যবসায়ী। এবং সাগর তার দোকানের কারিগর।
দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান পাটওয়ারী ওই দুজনের নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সকালে প্রতিদিনের মতো বিধান ও সাগর তাদের দোকানে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। মঙ্গলবার দুপুর পর্যন্ত তারা বাড়ি না ফেরায় বিধানের বাবা বিনয় মজুমদার একটি জিডি করেছেন। আমরা তাদের উদ্ধারের চেষ্টা করছি।
জুয়েল সাহা বিকাশ/এমবিআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬