৫ দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বুধবার থেকে রোববার পর্যন্ত ৫ দিন চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানিসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে ।
সোনামসজিদ স্থলবন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার ফকরুল ইসলাম জাগো নিউজকে জানান, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রফতানি গ্রুপ, সি অ্যান্ড এফ এজেন্ট এসোসিয়েশন যৌথভাবে ভারতের মোহদীপুর স্থলবন্দরের আমদানি-রফতানিকারক ও কাস্টমস কর্তৃপক্ষের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার ও রোববার মোট ৫ দিন বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকবে।
আগামী ২৮ সেপ্টেম্বর সোমবার থেকে বন্দরে পুনরায় আমদানি-রফতানিসহ সকল কার্যক্রম শুরু হবে।
এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে