ঝিনাইদহে হাজতির মৃত্যু
ঝিনাইদহে নন্দ কুমার (৪০) নামে জেলা কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। নন্দ কুমার কালীগঞ্জ উপজেলার বেদে-কোলাপাড়ার গোপাল চন্দ্রের ছেলে ও পার্শ্ববর্তী বাজারের স্বর্ণের দোকানের ডাকাতি মামলায় কারাগারে ছিলেন।
ঝিনাইদহ জেলা কারাগারের জেলার নিজাম উদ্দিন জানান, গত ২২ অক্টোবর নন্দ কুমারকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়। শারীরিক অসুস্থতার কারণে তাকে জেলখানার মেডিকেলে ভর্তি করা হয়। সুস্থ হয়ে উঠলে একদিন পরেই তাকে হাজত খানায় পাঠানো হয়। পরে আজ সকালে নাস্তা করার পর তিনি বুকে ব্যথার কথা জানান। কারাগারেই তাকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তার মৃত্যু হয়।
নিহতের চাচা শ্রী দেবেন কুমার দাস জানান, সকালে কারাগার থেকে ফোন আসে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নন্দ কুমার মারা গেছে। সে হাসপাতালে না জেলখানায় মারা গেছে সে বিষয়ে আমাদের কিছু বলা হচ্ছে না।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মনিরুল ইসলাম বলেন, নন্দ কুমারকে আজ সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। নন্দ কুমারের কীভাবে ও কখন মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত শেষে জানা যাবে।
আব্দুল্লাহ আল মাসুদ/আরএআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তেল নিতে গিয়ে পাম্পের কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত
- ২ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ৩ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৪ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৫ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব