জেএসসির প্রবেশপত্র নিতে টাকা লাগে দুইশ!
ফাইল ছবি
টাঙ্গাইলের মির্জাপুরে গেড়ামারা গোহাইলবাড়ি সবুজসেনা উচ্চ বিদ্যালয়ে জেএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে প্রবেশপত্র বাবদ ২০০ টাকা করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, এ বছর ওই বিদ্যালয় থেকে ২৮৬ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। প্রবেশপত্র নিতে রসিদ ছাড়াই প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ২০০ টাকা করে আদায় করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
ওই বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী বিজয় ঘোষ, জনি আহমেদ, শাহেদ ও কাউসার জানায়, বিদ্যালয়ের এক শিক্ষকের কাছ থেকে তারা প্রত্যেকেই ২০০ টাকা করে দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেনের কাছে এ বিষয়ে জানতে ফোন করা হলে তিনি বলেন, এটা ভুয়া খবর, এর কোনো ভিত্তি নেই বলেই মোবাইল ফোনের লাইন কেটে দেন। পরে বেশ কয়েকবার কল করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ বলেন, বিষয়টি জানতে পেরে স্কুল কর্তৃপক্ষকে রেজুলেশন করে শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া টাকা ফেরত দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
এস এম এরশাদ/এমবিআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ২২ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক
- ২ নীলসাগরের উদ্ধারকাজ শেষ, স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল
- ৩ মহাসড়কে ফসল মাড়াইয়ের হিড়িক, দুর্ঘটনার আতঙ্কে চালক-যাত্রীরা
- ৪ ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার থেমে থেমে যানজট
- ৫ শিলাবৃষ্টিতে পাবনার লিচু ও আম চাষিদের কপালে চিন্তার ভাঁজ