চতুর্থ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানি করায় শিক্ষক গ্রেফতার
ফাইল ছবি
লক্ষ্মীপুরের রামগতিতে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক সালাহ উদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে ওই শিক্ষককে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সালাই উদ্দিন উপজেলার হারুন মোল্লারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ভুক্তভোগী ছাত্রী একই বিদ্যালয়ে পড়ালেখা করে।
পুলিশ জানায়, স্কুল চলাকালীন সময় ওই ছাত্রীকে গতকাল সোমবার (৪ নভেম্বর) দুপুরে একটি কক্ষে ডেকে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে শিক্ষক। বিকেলে ওই ছাত্রী বাড়িতে গিয়ে ঘটনাটি তার মাকে জানায়। পরে সন্ধ্যায় তার মা বাদী হয়ে শিক্ষক সালাহ উদ্দিনের বিরুদ্ধে রামগতি থানায় মামলা দায়ের করেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে উপজেলার চরপোড়াগাছা ইউনিয়ন থেকে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে।
রামগতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর মা মামলা করেছে। গ্রেফতার করে ওই শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কাজল কায়েস/এমএএস/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পুলিশ সদস্যদের জুয়া খেলা-নারীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য ভাইরাল, তদন্ত কমিটি
- ২ দুদিনের বৃষ্টিতে প্রাণ ফিরেছে চা বাগান-বোরো ফসলে
- ৩ সিলেটে রামদা ঠেকিয়ে ব্যবসায়ীর দুই লাখ টাকা ছিনতাই
- ৪ পাবনায় গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন উদ্ধার
- ৫ অল্প সময়ের মধ্যে বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে