শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
লক্ষ্মীপুরের রামগতিতে ৪ বছরের শিশু ধর্ষণের দায়ে মো. বেলাল নামে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ রায়ে আসামির ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার (৬ নভেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুদ্দৌলাহ কুতুবী এ রায় দেন।
বাদীর আইনজীবী বিশেষ সরকারি কৌশুলী (এপিপি) আবুল বাশার রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি বেলাল শিশুটিকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। দীর্ঘ সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। রায়ে তার ৫০ হাজার টাকাও জরিমানার নির্দেশ দেয়া হয়েছে।
সাজাপ্রাপ্ত আসামি বেলাল রামগতি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শ্যামনগর এলাকার মো. সেলিমের ছেলে। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিল।
আদালত সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার শিশুর বাবা দ্বিতীয় বিয়ে করে ও জীবিকার তাগিদে মা চট্টগ্রামে একটি গার্মেন্টেসে শ্রমিকের কাজ করে। নানির কাছে রেখে যাওয়া হয় শিশুটিকে। শিশুটিকে ঘুমে রেখে বাড়ির পাশের বাগানে নানি সুপারির খোল আনতে যায়। কিছুক্ষণ পরই নাতনির চিৎকার শুনে নানি এসে দেখে বেলাল ঘর থেকে বের হয়ে যাচ্ছে। বেলালকে আটকানোর চেষ্টা করেও সম্ভব হয়নি। পরে ঘরে ঢুকে নাতনি ছালোয়ার খোলা ও যৌনাঙ্গে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। বেলাল ওই শিশুটিকে ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় রেখে পালিয়ে যায়।
২০১৬ সালের ৩ সেপ্টেম্বর ভোরে রামগতির শ্যামনগর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার দিনই নাতনির ধর্ষণের ঘটনায় নানি বাদী হয়ে বেলালের বিরুদ্ধে রামগতি থানায় মামলা দায়ের করা হয়। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আদালত বেলালকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
কাজল কায়েস/এমএএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পুলিশ সদস্যদের জুয়া খেলা-নারীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য ভাইরাল, তদন্ত কমিটি
- ২ দুদিনের বৃষ্টিতে প্রাণ ফিরেছে চা বাগান-বোরো ফসলে
- ৩ সিলেটে রামদা ঠেকিয়ে ব্যবসায়ীর দুই লাখ টাকা ছিনতাই
- ৪ পাবনায় গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন উদ্ধার
- ৫ অল্প সময়ের মধ্যে বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে