শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে পদ্মা নদী কিছুটা উত্তাল থাকায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ও মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঁঠালবাড়ি নৌরুটে শনিবার বিকেলে থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এর আগে ভোর থেকেই এ নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকে। তবে সীমিত আকারে ফেরি চলাচল করছিল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ জানান, ভোর থেকে সীমিত আকারে ফেরি চলাচল করলেও বিকেল সোয়া ৩টার দিকে কর্তৃপক্ষ নৌরুটে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ ঘোষণা করে। ভোর থেকে দুপুর পর্যন্ত নৌরুটে ১০টি ফেরি দিয়ে সীমিত আকারে চলাচল স্বাভাবিক রাখা হয়েছিল।
ভবতোষ চৌধুরী নুপুর/এমবিআর/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরিশালে সন্ধ্যার পর শিক্ষার্থীদের আড্ডা নিষিদ্ধ, মাইকিং করে সতর্কতা
- ২ ঈদযাত্রা: আশ্বাসের মাঝেও গাজীপুরে ভোগান্তির শঙ্কা
- ৩ যশোরে অপহরণের ৯ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় ওষুধ ব্যবসায়ী উদ্ধার
- ৪ এনসিপির রাঙ্গামাটি জেলা আহ্বায়কের পদত্যাগের ঘোষণা
- ৫ এমপির ভাইয়ের হুমকি ‘কুষ্টিয়া জেলা এখন গফুরের হাতের মদ্যি’