বুলবুলের প্রভাব, বঙ্গোপসাগরে নিখোঁজ জেলের লাশ উদ্ধার
ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এফ.বি.মা কুলসুম মাছ ধরা ট্রলার থেকে পড়ে নিখোঁজ জেলে মো. বেলাল হোসেনের (৪০) লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার বিকেল ৩টার দিকে কুয়াকাটা সৈকতের পূর্ব ঝাউবাগান সংলগ্ন সৈকতে লাশটি ভেসে উঠে বালুতে আটকে যায়। স্থানীয়রা মহিপুর থানায় জানালে পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে আসে। নিহত মো. বেলাল হোসেন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার লক্ষ্মীরহাট গ্রামের কুরবান আলীর ছেলে।
এর আগে শুক্রবার সকাল ৭টার দিয়ে ট্রলারটি ঘাটে ফিরে আসার সময় ঢেউয়ের ঝাপটায় বেলাল হোসেন ছিটকে পড়ে যায়।
কুয়াকাটা-আলীপুর ট্রলার মালিক সমবায় সমিতির সভাপতি ও লতাচাপলী ইউপি চেয়ারম্যান মো.আনছার উদ্দিন মোল্লা বলেন, স্থানীয় জেলেদের মাধ্যমে খবর পেয়ে মহিপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করেছে।
মহিপুর থানা পুলিশের এসআই হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এখন ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
কাজী সাঈদ/এমএএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬