বেনাপোলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
যশোরের বেনাপোলে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হাফিজুর রহমান (৩৮) নামের এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১০ নভেম্বর) রাতে বেনাপোলের পোর্ট থানা পুলিশ বালুন্ডা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। হাফিজুর রহমান পোর্ট থানার বালুন্ডা গ্রামের হযরত আলীর ছেলে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হাফিজুর রহমান গোপনে নিজ বাড়িতে অবস্থান করছেন। খবর পেয়ে রোববার রাত সাড়ে আটটার দিকে এএসআই শাহীন ফরহাদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে হাফিজুরকে গ্রেফতার করে। সোমবার সকালে তাকে যশোর আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।
মো. জামাল হোসেন/এমএসএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে জ্বালানি তেল সংকটে ভোগান্তিতে চালকরা
- ২ ফেরির ধাক্কায় পড়ে যায় বাসটি, বের হতে পারেননি বেশিরভাগ যাত্রী
- ৩ ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারায় বাসটি, যাত্রী ছিলেন ৪০-৫০ জন
- ৪ সৈকতে ঘুরতে গিয়ে তিন দিনে হারালো ২৮ শিশু, খুঁজে দিলো ট্যুরিস্ট পুলিশ
- ৫ মানিকগঞ্জে নদীতে গোসল করতে নেমে চাচাতো ভাই-বোনের মৃত্যু