সুনামগঞ্জের হাওরে নৌকাডুবিতে যুবকের মৃত্যু
ফাইল ছবি
সুনামগঞ্জের জামালগঞ্জের একটি হাওরে নৌকাডুবিতে বাবুল মিয়া (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে উপজেলার সুন্দরপুর হাওরে এই দুর্ঘটনা ঘটে।
বাবুল মিয়া উপজেলার উত্তর কাংলাবাজ গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোরে নৌকায় করে যাওয়র সময় হঠাৎ বাতাস শুরু হলে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা ছয়জনের মধ্যে অন্য পাঁচজন সাঁতরে পাড়ে উঠতে পারলেও বাবুল মিয়া নৌকার নিচে পড়ে যাওয়ায় আর উঠতে পারেননি। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোহাম্মদ সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
মোসাইদ রাহাত/এমবিআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাছে আম-জাম ধরলে পাঠাবেন, আমি খাবো: কৃষকদের প্রধানমন্ত্রী
- ২ সুনামগঞ্জে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে উদীচীর বর্ষবরণ
- ৩ রাতের আঁধারে নারিকেল গাছের চূড়ায় তরুণ, উদ্ধার করলো ফায়ার সার্ভিস
- ৪ ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে মারতে বাঁশ নিয়ে তেড়ে যাওয়ার ঘটনায় মামলা
- ৫ নিহত সাত দিনমজুরের মরদেহ বাড়ি পৌঁছে দেবে জামায়াত