বিশ্ব পর্যটন দিবসে মেহেরপুরে র্যালি
`এক বিলিয়ন পর্যটন, এক বিলিয়ন সম্ভাবনা` এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। দিবসটি উপলক্ষে রোববার সকাল সাড়ে ৯টার দিকে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক খাইরুল হাসানের নেতৃত্বে শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসানুল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসানসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ এ র্যালিতে অংশ নেয়।
এআরএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ টাঙ্গাইলে স্কুলের ৬ তলা থেকে পড়ে শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
- ২ নিরব হত্যা ও বৈষম্যবিরোধী নেতাদের গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন
- ৩ প্রধানমন্ত্রী অবগত, মুছাপুর রেগুলেটর নির্মাণ হবেই: এ্যানি
- ৪ গাইবান্ধায় বিএনপি কার্যালয়ে অতর্কিত হামলা-ভাঙচুর
- ৫ ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগই নেই: প্রতিমন্ত্রী সাকি