গৌরীপুরে প্রতিপক্ষের হামলায় ভাই-বোন নিহত
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় প্রতিপক্ষের হামলায় ভাই-বোন নিহত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ময়লাকান্দার মৌজা বৈরাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, উপজেলার ময়লাকান্দার মৌজা বৈরাটি গ্রামের রাস্টিক মিয়া (৫৫) ও তার বোন রাজিয়া খাতুন (৫০)।
এলাকাবাসী জানায়, সকালে রাস্টিক মিয়ার গরু প্রতিপক্ষের ধান ক্ষেত নষ্ট করে। আর এরই জের ধরে প্রতিপক্ষের লোকজন তাদের উপর হামলা চালায়। হামলায় ভাই-বোনের মৃত্যু হয়।
আতাউল করিম খোকন/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যশোরে অপহরণের ৯ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় ওষুধ ব্যবসায়ী উদ্ধার
- ২ এনসিপির রাঙ্গামাটি জেলা আহ্বায়কের পদত্যাগের ঘোষণা
- ৩ এমপির ভাইয়ের হুমকি ‘কুষ্টিয়া জেলা এখন গফুরের হাতের মদ্যি’
- ৪ প্রস্তুত মৌলভীবাজারের পর্যটনকেন্দ্র, হোটেল-রিসোর্টে আগাম বুকিংয়ে ভাটা
- ৫ বাড়ি নির্মাণ করায় চাঁদা দাবি, না পেয়ে যুবককে কুপিয়ে জখম