পুলিশের ওপর হামলা, মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ
ঝিনাইদহের মহেশপুরের যুগিহুদা গ্রামের রাস্তায় ডিবি পুলিশের গুলিতে মনির হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভোররাতের দিকে এ ঘটনা ঘটে।
আহত মনির হোসেন উপজেলার ঘুগরি-পান্তাপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
ঝিনাইদহ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, মাদকের একটি চালান যাচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে মহেশপুর উপজেলার যুগিহুদা গ্রামের রাস্তায় অবস্থান নেয় ডিবি পুলিশ। এ সময় মাদকব্যবসায়ীরা ধারালো অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা করে।
পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালালে মনির হোসেন নামে এক মাদক ব্যবসায়ীর পায়ে গুলি লাগে। পরে সেখান থেকে ৫০ বোতল ফেনসিডিল ও একটি রামদা উদ্ধার করা হয়। আহত মনিরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি মাদক মামলা রয়েছে বলেও ওসি জানান।
আব্দুল্লাহ আল মাসুদ/আরএআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তেল নিতে গিয়ে পাম্পের কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত
- ২ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ৩ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৪ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৫ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব