ধান ভাঙাতে গিয়ে চালকল মালিকের ধর্ষণের শিকার কিশোরী
ফাইল ছবি
টাঙ্গাইলের মির্জাপুরে ধান ভাঙাতে গিয়ে ১২ বছরের এক কিশোরী চালকল মালিকের ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার সকালে উপজেলার জামুর্কী ইউনিয়নের কদিম ধল্যা গ্রামে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত চালকল মালিক বুদ্দু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ওই কিশোরীকেও উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে কদিম ধল্যা গ্রামের বুদ্দু মিয়ার চালকলে ধান ভাঙাতে যায় পার্শ্ববর্তী গ্রামের ওই কিশোরী। এ সময় তাকে ফুসলিয়ে একটি কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বুদ্দু মিয়া। পরে ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় মাতব্বরদের দিয়ে বিকেলে সাজানো সালিশের আয়োজন করা হয়। খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার এবং অভিযুক্ত বুদ্দু মিয়াকে গ্রেফতার করে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্ষণের অভিযোগ চালকল মালিক বুদ্দু মিয়াকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।
এস এম এরশাদ/এমবিআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যমুনা সেতুতে একদিনে টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা
- ২ দিনাজপুরে লাচ্ছা সেমাই কিনলেই লটারি অফার, রয়েছে বাইক জেতার সুযোগ
- ৩ মায়ের সঙ্গে ঝগড়ার বলি নুজাইফা, হত্যার পর গাছে ঝুলিয়ে রাখলেন চাচি
- ৪ ঈদযাত্রায় বৃষ্টির বাগড়া: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট
- ৫ মসজিদে ইফতারের প্যাকেট বিতরণ নিয়ে মারামারি, আহত ৫