স্কুলছাত্রীকে অপহরণের পর দুই দিন আটকে রেখে ধর্ষণ
প্রতীকী ছবি
টাঙ্গাইলের সখীপুরে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে (১৪) অপহরণের পর দুই দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নাজমুল হাসান (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে সখীপুর থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করেছেন ওই ছাত্রীর বাবা।
পরে বৃহস্পতিবার বিকেলে উপজেলার গজারিয়া ইউনিয়নের পাথারপুর গ্রামের একটি বাড়ি থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার ও অভিযুক্ত নাজমুল হাসানকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, গত মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে ওই ছাত্রী তার ছোট ভাইকে পিইসি পরীক্ষা দিতে সখীপুর পাইলট বালক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিয়ে যায়। ফেরার পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা সখীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের ওসমান গণির ছেলে নাজমুল হাসান তাকে জোরপূর্বক একটি সিএনজিতে উঠিয়ে নিয়ে অপহরণ করে। পরে উপজেলার গজারিয়া ইউনিয়নের পাথারপুর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে আটকে রেখে ও নেশা জাতীয় খাবার খাইয়ে দুই দিন ধরে ওই ছাত্রীকে ধর্ষণ করে নাজমুল।
এ ঘটনায় ওই দিন রাতেই নাজমুল হাসানের বিরুদ্ধে মেয়েকে অপহরণের বিষয়ে সখীপুর থানায় লিখিত অভিযোগ করেন ছাত্রীর বাবা।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এএইচএম লুৎফুল কবির জানান, মুঠোফোনের সূত্র ধরে বৃহস্পতিবার বিকেলে উপজেলার গজারিয়া ইউনিয়নের পাথারপুর গ্রামের আরিফ বিএসসির বাড়ি থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার ও ধর্ষক নাজমুল হাসানকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য শুক্রবার সকালে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
আরিফ উর রহমান টগর/এমবিআর/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, মোটরসাইকেল ভাঙচুর
- ২ সাড়ে চার ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় লঞ্চ চলাচল স্বাভাবিক
- ৩ যমুনা সেতুতে একদিনে টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা
- ৪ দিনাজপুরে লাচ্ছা সেমাই কিনলেই লটারি অফার, রয়েছে বাইক জেতার সুযোগ
- ৫ মায়ের সঙ্গে ঝগড়ার বলি নুজাইফা, হত্যার পর গাছে ঝুলিয়ে রাখলেন চাচি