ভাতিজার পর চাচাও না ফেরার দেশে
নিহত যুবলীগ নেতা কবির হোসেন
বাসচাপায় আহত মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. কবির হোসেন (৪৮) অবশেষে মারা গেছেন। সোমবার (২৫ নভেম্বর) সকালে ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গত শুক্রবার (২২ নভেম্বর) তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে আজগর আলী হাসপাতালে ভর্তি হন।
সিরাজদীখান উপজেলা যুবলীগের আহ্বায়ক মইনুল হাসান নাহিদ জানান, গত শুক্রবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে কবির এবং তার ভাতিজা স্থানীয় নিমতলা বাজারে যাচ্ছিলেন। এ সময় ঢাকা-মাওয়া মহাসড়কে বসুমতি নামে একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই কবিরের ভাতিজা মিলন শেখ (২২) মারা যান। আর কবির হোসেন গুরুতর আহত হন। আহত কবির হোসেনকে ওই দিনই প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে আজগর আলী হাসপাতালে নেয়া হলে সোমবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।
আরএআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ এমপির ভাইয়ের হুমকি ‘কুষ্টিয়া জেলা এখন গফুরের হাতের মদ্যি’
- ২ প্রস্তুত মৌলভীবাজারের পর্যটনকেন্দ্র, হোটেল-রিসোর্টে আগাম বুকিংয়ে ভাটা
- ৩ বাড়ি নির্মাণ করায় চাঁদা দাবি, না পেয়ে যুবককে কুপিয়ে জখম
- ৪ বালুর ঘাট দখলকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫
- ৫ গাজীপুরে ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে অগ্নিদগ্ধ ৩